বাংলানিউজমেইল
জাতীয়

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্ততি চলছে: নির্বাচন কমিশন

মানিকগঞ্জ প্রতিনিধি :

ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সে লক্ষ্যই প্রস্ততি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোন বিকল্প নেই। দেশে একটি গ্রহন যোগ্য নির্বাচনের জন্য তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের সহায়তা কামনা করেন।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে শিবালয়ের নালী কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনোয়ারুল ইসলাম আরো বলেন, সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে, পেছনে ফেরার সুযোগ নেই।
সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, রজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে বিষয় গুলো আসবে সে গুলোই বাস্তবায়ন হবে।

তিনি বলেন, বাড়ি-বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার সুবাদে এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কারো কারচুপি করার সুযোগ থাকবে না।

এ সসয় নির্বাচন কমিশনের একান্ত সচিব মোঃ কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুস আলী, মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিমুদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম. আল-মামুনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related posts

৭ জানুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে: শেখ হাসিনা

bangladmin

বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে কলম ধরুন : তথ্যমন্ত্রী

bangladmin

ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

bangladmin

নির্বাচনের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে ইসি

bangladmin

ধানমন্ডি ৩২ নম্বর: ভবনের বেজমেন্টের পানি সরিয়ে কিছুই মেলেনি

bangladmin

আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ছবি-ভিডিও চেয়েছে পুলিশ

bangladmin

Leave a Comment