বাংলানিউজমেইল
জাতীয়

মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। পরে ড. ইউনূস হাইকমিশনে খোলা শোক বইতে শোকবার্তা লেখেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মুহাম্মদ ইউনূস আজ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

মুহাম্মদ ইউনূস ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কিছু সময় কথা বলেন। মুহাম্মদ ইউনূস তাঁর দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সঙ্গে তাঁর স্মৃতিচারণ করেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বন্ধুত্বের কথা স্মরণ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘তিনি কত সাদামাটা ছিলেন! কত জ্ঞানী ছিলেন!’

মুহাম্মদ ইউনূস আরও বলেন, ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক জায়ান্টে পরিণত করতে মনমোহন সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।

মনমোহন সিং গত বৃহস্পতিবার রাতে ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৯ সালের আগস্ট থেকে ২০২৪ সালে এপ্রিল পর্যন্ত তিনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন।

Related posts

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

bangladmin

জোর করে নির্বাচনে আনা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

bangladmin

ওমানের শ্রমবাজার খোলার খবর গুজব : সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

bangladmin

ইসিতে নিবন্ধন চেয়েছে ৯৮ দল

bangladmin

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে: আসিফ মাহমুদ

bangladmin

Leave a Comment