বাংলানিউজমেইল
জাতীয়

বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনে সাতজন সদস্য রাখা হয়েছে।

সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে সাংবাদিকদের এ তদন্ত কমিশন গঠনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করেছেন।

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেবো না। যারা অসুস্থ, শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন।’

এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো।

 

Related posts

প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমানের প্রশ্ন— দালাল ধরলে কেন দ্রুত কাজ হয়

bangladmin

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন মাহি

bangladmin

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা

bangladmin

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদিসহ আটক ৩

bangladmin

প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার করা হবে

bangladmin

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ইইউ

bangladmin

Leave a Comment