বাংলানিউজমেইল
জাতীয়

একনেকে সাড়ে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন


নিজস্ব প্রতিবেদক :

বর্তমান সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় ১টি প্রকল্প ফেরত দেয়া হয়েছে।

অনুমোদন পাওয়া এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪ হাজার ৪৫৩ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল বা জিওবি থেকে জোগান দেয়া হবে ৩ হাজার ৯০৯ কোটি ও বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৩৫৪ কোটি টাকা।

মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনা কমিশনের সচিব সত্যজিত কর্মকার।

সচিব জানান, অসুস্থ থাকায় পরিকল্পনামন্ত্রী আব্দুল সালাম একনেক সভায় উপস্থিত থাকতে পারেননি। মন্ত্রী অসুস্থ থাকায় ফাইলের অনুমোদন না পাওয়ায় মূল্যস্ফীতির তথ্যও দেয়া যায়নি বলে জানিয়েছেন পরিসংখ্যান সচিব ড. শাহনাজ আরেফীন।

একনেক সভায় অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট ও ঢাকা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।

এছাড়াও রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্ৰণালয়ের ইন্টিগ্রেটিং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন ইনটু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট পাথওয়েজ অব বাংলাদেশ; স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএইউ) অধীনে সুপার স্পেশালাইজড হসপিটাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত); পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পিডিবিএফের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায়।

বিদ্যুৎ বিভাগের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এলাকার জন্য স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং (দ্বিতীয় পর্যায়); দুর্নীতি দমন কমিশনের প্রস্তাবিত দুদকের খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ; পরিকল্পনা বিভাগের আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি); প্রজেক্ট কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট (পিসিএমইউ) চতুর্থ সংশোধিত প্রকল্প।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চলমান সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) (তৃতীয় সংশোধিত) প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। এর বাইরে সভায় অবগতির জন্য পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রস্তাবিত ২০টি প্রকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

Related posts

ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তার মৃত্যু

bangladmin

বিজিবির নতুন ডিজি আশরাফুজ্জামান সিদ্দিকী

bangladmin

১৯ দিনে এলো ১৫ হাজার কোটি টাকা রেমিট্যান্স

bangladmin

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় ৪ নেতার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

bangladmin

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই

bangladmin

বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি আরব

bangladmin

Leave a Comment