বাংলানিউজমেইল
জাতীয়

সংরক্ষিত নারী আসনে ভোট ১৪ মার্চ


নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। বৈঠক শেষে তপশিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তপশিলে বলা হয়েছে, মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি, আপিল ২২ ফেব্রুয়ারি, নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২৫ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি।

সংরক্ষিত ৫০ নারী আসনের বণ্টন প্রশ্নে ইসি সচিব জানান, সংসদে আওয়ামী লীগ জয় পাওয়া ২২৫ এমপির হিসাবে ক্ষমতাসীন দলটি আনুপাতিক হারে পাচ্ছে ৩৮টি সংরক্ষিত আসন। ৬২ স্বতন্ত্র এমপি তাদের অংশের ১০ আসন আওয়ামী লীগকে দিয়েছে। বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে জাতীয় পার্টি।

আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত নারী আসন বণ্টন হয়। দলগুলো তাদের অংশে প্রাপ্ত প্রার্থীদের মনোনয়ন দিয়ে থাকে বলে সাধারণত সংরক্ষিত আসনে নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন পড়ে না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পরেই দলগুলোর মনোনীত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। পরে ফলাফলের গেজেট প্রকাশ করে ইসি।

Related posts

বিএসএমএমইউতে ১৫ ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা হল শিশু নুহা ও নাভা

bangladmin

মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষকে ফেরত পাঠানোই একমাত্র সমাধান: পররাষ্ট্রমন্ত্রী

bangladmin

১২ আগস্ট আকাশে বিরল পূর্ণ সূর্যগ্রহণ

bangladmin

পুলিশের প্রতি সরকারের এই মুহুর্তে কোনো নির্দেশনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

তেজগাঁওয়ে ট্রেনে আগুন, মা-শিশুসহ নিহত ৪

bangladmin

ঢাকার অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার

bangladmin

Leave a Comment