বাংলানিউজমেইল
জাতীয়

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন চেক প্রধানমন্ত্রীর


ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক অভিনন্দন বার্তায় চেক প্রধানমন্ত্রী বলেন, ‘চেক প্রজাতন্ত্র এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা আমি গভীরভাবে মূল্যায়ন করি এবং আমি বিশ্বাস করি আমরা আমাদের উভয় দেশের পারস্পরিক স্বার্থে তা আরও গভীর ও জোরদার ভবিষ্যতেও অব্যাহত রাখব।’

তিনি শেখ হাসিনাকে অভিন্ন স্বার্থে সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক স্তরে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে আরও উন্নয়ন সহযোগিতার বিষয়ে তার দেশের আগ্রহের আশ্বাস দেন।

ফিয়ালা আরো বলেন, ‘বাংলাদেশের জনগণের কল্যাণে আপনার দাবিকৃত কাজের সর্বাত্মক সাফল্য কামনা করছি।’ (বাসস)

Related posts

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

bangladmin

তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : নৌ পরিবহন উপদেষ্টা

bangladmin

চাল–ডালের মতো মাছ-মাংসও ন্যায্যমূল্যে বিক্রি হবে: প্রাণিসম্পদমন্ত্রী

bangladmin

নির্বাচনে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি : ইসি সচিব

bangladmin

সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নাদিহার মৃত্যু

bangladmin

শপিংমলে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত

bangladmin

Leave a Comment