বাংলানিউজমেইল
জাতীয়

সারের সংকট নেই, কয়েক দিন পর বাংলাদেশই রপ্তানি করবে: শিল্পমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সারের কোনো সংকট নেই। দেশে দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন হচ্ছে। এতে আমদানির প্রয়োজন পড়ে না, বরং কদিন পর বাংলাদেশই সার রপ্তানি করবে।

রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ রোববার দুপুরে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল মজিদ এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ সার উৎপাদন হচ্ছে, তা সংরক্ষণ করাই কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু পর্যাপ্ত থাকলেও সেভাবে দাম কমার কোনো সম্ভাবনা নেই।

গ্যাস সংকট সার উৎপাদনে কোনো প্রভাব ফেলছে না বলেও জানান শিল্পমন্ত্রী৷

বৈঠকে নতুন সরকারের সঙ্গে পরবর্তী ৫ বছর শিল্পখাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

ভারতীয় হাইকমিশনার বলেন, শিল্পখাতে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, রূপির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

Related posts

ড. ইউনূসকে নিয়ে ভারতের জিনিউজের প্রতিবেদন বানোয়াট : প্রেস উইং

bangladmin

কর্মবিরতিতে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা

bangladmin

আগামী বছর নির্বাচন করতে প্রস্তুত ইসি

bangladmin

নাশকতা মোকাবিলার প্রস্তুতি রয়েছে: ডিএমপি কমিশনার

bangladmin

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রমাণ করে সরকার সাংবাদিকবান্ধব : তথ্য প্রতিমন্ত্রী

bangladmin

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

bangladmin

Leave a Comment