বাংলানিউজমেইল
জাতীয়

প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টার দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক :

নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা পরিষদেরও দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ৬ জন।

রোববার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

তারা হলেন অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

তাদের মধ্যে ড. কামাল আবদুল নাসের চৌধুরী ছাড়া বাকি পাঁচজন এর আগের মেয়াদেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কামাল আবদুল নাসের চৌধুরী এর আগে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Related posts

র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

bangladmin

বর্জ্যমুক্ত দেশ গড়ার আহ্বান পরিবেশমন্ত্রীর

bangladmin

বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

bangladmin

সীতাকুণ্ডে জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের কারণেই ৯ শ্রমিকের মৃত্যু

bangladmin

২৪-এর আত্মত্যাগ উন্নত বাংলাদেশ তৈরির সুযোগ সৃষ্টি করেছে : পররাষ্ট্রসচিব

bangladmin

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

bangladmin

Leave a Comment