বাংলানিউজমেইল
জাতীয়

সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতি‌বেদক  : 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। তিনি সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবার পর পরই তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে ঢাকা-১০ আসন গঠিত ।

সকাল ৭টা ৫৫ মিনিটে ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছেন আ’লীগ সভাপতি।

ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। তিনি প্রধানমন্ত্রীকে কেন্দ্রে স্বাগত জানান।

কোনো বিরতি ছাড়াই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং সারাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য (নির্বাচন কমিশন) ইসি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে ।

Related posts

ভূমিকম্পের ঝুঁকি কমাতে কঠোর হচ্ছে রাজউক

bangladmin

সৌদি আরবের কাছে আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

bangladmin

বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রাষ্ট্রপতি

bangladmin

১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

bangladmin

টিআইবি বিএনপির দালাল : ওবায়দুল কাদের

bangladmin

১১০ জন ইউএনও ও ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব অনুমোদন

bangladmin

Leave a Comment