বাংলানিউজমেইল
জাতীয়

আচরণবিধি লঙ্ঘন: আরও ৬ প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির


নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনী আরচণবিধি লঙ্ঘনের দায়ে আরও ৬ প্রার্থী ও ৮ সমর্থকসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন– ইসি।

শুক্রবার পৃথক কয়েকটি চিঠিতে সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের কর্মর্কতাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৩ জন নৌকার প্রার্থী ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

এদের মধ্যে নৌকার প্রার্থী রয়েছেন নোয়াখালী-২ আসনে সোহরাব সুমন, কুমিল্লা-৬ আসনে আমিনুল ইকরাম ও বরগুনা-১ আসনে মো. মতিয়ার রহমান।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী নোয়াখালী-২ আসনে প্রার্থী আতাউর রহমান, ফরিদপুর-৩ আসনে তোফাজ্জ্বল হোসেন সম্রাট ও ঠাকুরগাও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আলী আসলামও রয়েছেন এ তালিকায়।

এর আগে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ আসনের নৌকার আব্দুল হাইসহ দুই প্রার্থী এবং ৬ সমর্থকের বিরুদ্ধে আলাদা ছয়টি মামলা করেছে নির্বাচন কমিশন।

এর আগে বৃহস্পতিবার রাতে ইসির আইন শাখা থেকে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে আরো ৫ প্রার্থী ও ৯ সমর্থকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন, ২ জন।

ইসি জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ প্রার্থী ও সমর্থকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর গুরতর অসদাচরনের অভিযোগে লক্ষ্ণীপুর ২ আসনের আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করে ইসি।

Related posts

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

bangladmin

ভোট স্বচ্ছ করার নির্বাচনী পদ্ধতি জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধিদল

bangladmin

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬

bangladmin

বিএনপি এখন বিদেশি এজেন্ট নিয়োগ করেছে: তথ্যমন্ত্রী

bangladmin

পদ্মায় ফেরি ডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

bangladmin

৩৭ দিনে সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন

bangladmin

Leave a Comment