বাংলানিউজমেইল
জাতীয়

নির্বাচনি সহিংসতা রোধে সদা তৎপর থাকতে হবে: বিজিবি মহাপরিচালক


নিজস্ব প্রতিবেদক :

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো সহিংসতা ও নাশকতা রোধে সদা তৎপর থাকতে হবে।

বুধবার (৩ জানুয়ারি) ঢাকা সেক্টরের আওতাধীন নির্বাচনি এলাকা শরীয়তপুর ও মাদারীপুর জেলায় বিজিবি’র নির্বাচনি বেজ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসতে পারে তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজিবি’র ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডারসহ অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

bangladmin

কাল থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী

bangladmin

আমেরিকা ও যুক্তরাজ্য নির্বাচনের প্রশংসা করেছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

bangladmin

শৈত্যপ্রবাহ ২১ জেলায়, রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

bangladmin

পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

bangladmin

রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বান পিটার হাসের

bangladmin

Leave a Comment