বাংলানিউজমেইল
জাতীয়

‘প্রমাণ করতে হবে দলীয় সরকার থাকলেও সুষ্ঠু ভোট হয়’


নিজস্ব প্রতিবেদক :


প্রধান নির্বাচন কশিনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এবারের নির্বাচন যেকোনো মূল্যে সুষ্ঠু করে প্রমাণ করতে হবে দলীয় সরকার ক্ষমতায় থাকলেও কমিশন নির্বাচন করতে পারে।

রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সিইসি বলেন, এবার দেশের রাজনৈতিক অঙ্গনে কিছুটা বাকবিতণ্ডা চলছে, নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সহিংসতাও হয়েছে। একটি অংশ নির্বাচন বর্জন করেছে। এসবের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হবে। এর কোনো বিকল্প নাই।

তিনি বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটের কথা মাথায় রেখে দেশের অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে সুষ্ঠ নির্বাচন করতে হবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। আমাদের যে জনবল রয়েছে তা দিয়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সকলকে সেই লক্ষ্যে কাজ করতে হবে।

অনুষ্ঠানে দলমতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এবং জনপ্রশাসন মন্ত্রণায়লের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

Related posts

নির্বাচনের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে ইসি

bangladmin

হাসিনা বাংলাদেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে: উপদেষ্টা জাহেদ

bangladmin

শ্রমিক বিক্ষোভে উত্তাল মিরপুর

bangladmin

আমেরিকা ও যুক্তরাজ্য নির্বাচনের প্রশংসা করেছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

bangladmin

রাষ্ট্রের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজিরের ষড়যন্ত্র, পুলিশের প্রতিবাদ

bangladmin

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

bangladmin

Leave a Comment