বাংলানিউজমেইল
বিশ্ব

বেলগোরোদে ইউক্রেনের গোলাবর্ষণে ২১ জন নিহত: গভর্ণর

আন্তর্জাতিক ডেস্ক :


রাশিয়ার সীমান্ত নগরী বেলগোরোদের গভর্ণর ভ্যাচেস্লাভ গ্ল্যাাডকভ রোববার বলেছেন, ইউক্রেনের গোলাবর্ষণে তিন শিশুসহ ২১ জন নিহত ও ৩০টি অ্যাপার্টমেন্ট ভবনের ক্ষতি হয়েছে।

গ্ল্যাডকভ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বেলগোরোদ অঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে তিনজন শিশু। ১৭ শিশুসহ ১১০ জন আহত হয়েছে। এখন পর্যন্ত ৩০টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।” খবর এএফপি’র।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্র ও শনিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী বেলগোরোদ ও এর বিভিন্ন অঞ্চলে গোলাবর্ষণ করেছে। এ সময়ে ক্লাস্টার বোমাও ব্যবহার করা হয়।

মন্ত্রণালয় বলেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রকেট ও বেশিরভাগ শেলগুলিকে বাধা দেয় এবং শুক্রবার রাতে বেলগোরোদের বিভিন্ন এলাকার ১৩টি রকেট ধ্বংস করে।

Related posts

Here’s How Far the World Is From Meeting Its Climate Goals

bangladmin

দিল্লিতে রঙের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১১

bangladmin

গাজায় জিম্মিদের মুক্তি কেবলমাত্র শুরু : বাইডেন

bangladmin

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দা সিলভা

bangladmin

গাজা নিয়ে আলোচনার লক্ষ্যে ইসরাইল সফরে ব্লিঙ্কেন

bangladmin

চীনের উত্তরাঞ্চলে শীতের রেকর্ড ভঙ্গ

bangladmin

Leave a Comment