বাংলানিউজমেইল
জাতীয়

হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি :

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ সকালে এখানে পৌঁছান শেখ হাসিনা, প্রথমে তিনি বিভাগীয় নগরীতে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

তিনি সেখানে কিছু সময় কাটান, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

সেখানে তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
উভয় স্থানেই প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।

রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ শ্লোগান এবং হাততালি দিয়ে প্রধানমন্ত্রীকে মাজারে যাওয়ার পথে স্বাগত জানায়।

বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি।

Related posts

দ্রুতই অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা: প্রেস সচিব

bangladmin

নিখোঁজ গার্মেন্টস কর্মি জোসনা বেগম জীবিত উদ্ধার

bangladmin

ছুটির দিনে সরব বইমেলা, ছড়াচ্ছে উচ্ছ্বাস

bangladmin

‘সত্য তথ্য দিয়ে অপতথ্য ও ভুল তথ্যকে চ্যালেঞ্জ জানাতে চাই’

bangladmin

বিএনপি নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে : তথ্যমন্ত্রী

bangladmin

উপকূল অতিক্রম করে দুর্বল ঘূর্ণিঝড় মিধিলি, কমল সতর্ক সংকেত

bangladmin

Leave a Comment