বাংলানিউজমেইল
জাতীয়

হরতাল-অবরোধকারীরাই ট্রেনে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, হরতাল-অবরোধকারীরাই রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ট্রেনে নাশকতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, আপনারা জানেন একটি রাজনৈতিক দলের লোকজন হরতাল ও অবরোধের নামে জনগণের জীবন সম্পদ ধ্বংস করে চলেছে। তেজগাঁওয়ের ট্রেনে আগুন সেই প্রক্রিয়ারই অংশ বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে।

তিনি বলেন, আমি বলতে চাই যারা অবরোধ করছে হরতাল করছে তারা এটা করছে। যারা এর আগে এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তারা ধরাও পড়েছে। গাজীপুরের রেল লাইন কেটে ফেলা হয়েছিল। সেখানেও একজনকে হত্যা করা হয়েছে। আমি বলব ট্রেনটিকে দুর্ঘটনার কবলে ফেলে একজনকে হত্যা করা হয়েছে। এখানে যা ঘটছে প্রত্যেকটি ঘটনাকে আমি সরাসরি হত্যা বলতে চাই। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা হরতাল এবং অবরোধকারীদের একটি অংশ বলে আমি মনে করি।

এর আগে, এদিন ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)।

Related posts

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে কারা, জানতে চায় আইএমএফ

bangladmin

তালা ভেঙে জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের প্রবেশ

bangladmin

প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন টনি ব্লেয়ারের

bangladmin

সাবেক এমপি আবুল হাশেম খান মারা গেছেন

bangladmin

সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ

bangladmin

বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা

bangladmin

Leave a Comment