বাংলানিউজমেইল
জাতীয়

আন্দোলনের নামে মানবাধিকার লঙ্ঘন করছে বিএনপি : ডিবি প্রধান


নিজস্ব প্রতিবেদক :

তথাকথিত রাজনীতি বা আন্দোলনের নামে বিএনপি মানবাধিকার লঙ্ঘন করছে বলে বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নিজ কার্যালয়ে ডিবি প্রধান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপি তথাকথিত রাজনীতি বা আন্দোলনের নামে পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, রক্তাক্ত করেছে। এমনকি পুলিশ হাসপাতালে ভাঙচুর ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। এটি কি মানবাধিকার লঙ্ঘন নয়? আমরা কার কাছে বিচার চাইব?’

তিনি বলেন, ‘আমরা তো আর রাস্তায় দাঁড়িয়ে মানবাধিকারের কথা বলতে পারি না। যারা তথাকথিত মানববন্ধন করছে, তারা অনেক কিছুই বলতে পারে, এটা ঠিক না।’

এসময় ডিবি প্রধান আরও বলেন, ‘জাতিসংঘ সনদ অনুযায়ী প্রতিটি মানুষের বাঁচার অধিকার ও আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করা হয়েছে। আমি পুলিশ হলেও আগে মানুষ। আমারও তো অধিকার আছে, আমার কি বাঁচার অধিকার নেই?’

হারুন অর রশীদ বলেন, ২০১৪ সালেও অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। একটি দল বা গোষ্ঠী যারা কাজটি করেছিল, তারাই জাতিসংঘের সব আর্টিকেল লঙ্ঘন করছে।

অপর এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, বিএনপি ২৮ অক্টোবরের আগেও নানা কার্যক্রম চালিয়েছে। এর পরও তারা ধ্বংসাত্মক কার্যক্রম চালায়। এসব কার্যক্রমের জন্য তারা যুবদল-ছাত্রদলকে আট ভাগে ভাগ করেছে। তাদের নেতারা হাসপাতালে হামলা চালিয়েছে, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। তাদের অনেককেই ঢাকা ও ঢাকার বাহির থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Related posts

যেখানেই অনিয়ম সেখানেই অ্যাকশন : ইসি রাশেদা

bangladmin

দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন

bangladmin

জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাত ক্ষতির সম্মুখীন হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

bangladmin

অর্থ আত্মসাৎ : কেয়া গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

bangladmin

সাদপন্থিদের নিষিদ্ধের দাবি জোবায়েরপন্থিদের

bangladmin

নির্বাচন ঘিরে বাংলাদেশে গ্রেফতার-সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

bangladmin

Leave a Comment