বাংলানিউজমেইল
বিশ্ব

ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠলেন এরদোগান


আন্তর্জাতিক ডেস্ক :

গাজা উপত্যকায় গণহত্যার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য সবকিছু করবে তুরস্ক। দুবাইয়ে কপ-২৮ শীর্ষ সম্মেলন থেকে ফিরে শনিবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই গণহত্যার জন্য (ইসরায়েলকে) শাস্তি দিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যথাসাধ্য চেষ্টা করবো। এটি শুধু ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর নয়, নেতানিয়াহু সরকারের পাশাপাশি সেই দেশগুলির উপরও দায় বর্তাবে যারা নিঃশর্তভাবে এটিকে সমর্থন করে। আগামী দিনে তাদের নীরবতার জন্য তাদেরও মূল্য দিতে হবে।’

বিশ্ব এই উদাসীনতা ভুলবে না এবং ভুলতে দেওয়া হবে না- উল্লেখ করে তুর্কি নেতা বলেন, প্রায় তিন হাজার আইনজীবী গাজায় ইসরায়েলের গণহত্যার বিষয়ে আইসিসির কাছে আবেদন করেছেন। আমরা আশা করি, গাজার এই কসাইরা, গণহত্যার নায়করা, বিশেষ করে (ইসরায়েলের প্রধানমন্ত্রী) নেতানিয়াহু প্রয়োজনীয় শাস্তি পাবেন,’ বলেন এরদোগান।

এরদোগান বলেন, ‘ইসরাইল একটি শহর এবং এর জনগণকে সম্পূর্ণভাবে ধ্বংস করার একটি অপকৌশল বাস্তবায়ন করছে। আমি খুব স্পষ্ট ও অকপটে বলছি যে, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র।’ সূত্র: তাস, আনদোলু

Related posts

থাইল্যান্ডের বাস দূর্ঘটনায় ১৪ জনের মৃত্যু

bangladmin

জাতিসংঘের দাবিতে ‘শীঘ্রই’ যুদ্ধ বন্ধ হবে: ইসরায়েল

bangladmin

কে হবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? সুনাক, মর্ডান্ট নাকি বরিস?

bangladmin

মিয়ানমারে সঙ্গীত উৎসবে জান্তার বিমান হামলা, নিহত ৫০

bangladmin

After a Tax Crackdown, Apple Found a New Shelter for Its Profits

bangladmin

মালয়েশিয়ায় দুই শতাধিক বাংলাদেশিসহ আটক ৫৬১

bangladmin

Leave a Comment