বাংলানিউজমেইল
বিশ্ব

গাজায় বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধবিরতি শুরু: হামাস


আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিধ্বস্ত গাজায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে চার দিনের যুদ্ধবিরতি শুরু হবে। বুধবার আল-জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে হামাসের কর্মকর্তা মুসা আবু মারজুক চুক্তি কার্যকরের এই সময় জানিয়েছেন।

মুসা আবু মারজুক জানান, যুদ্ধবিরতি চলাকালীন গাজা উপত্যকার সর্বত্র গোলাগুলি বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজার আকাশে কোন যুদ্ধবিমান দেখা যাবে না।

জিম্মিদের মধ্যে ৫০ জনের বিনিময়ে সেখানে চার দিনের যুদ্ধবিরতি রাজি হয় ইসরায়েল ও হামাস। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগারে বন্দি ১৫০ জনকে মুক্তি দেওয়া হবে।

Related posts

ভারতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১১

bangladmin

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত বেড়ে ৮৩

bangladmin

চীনে ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩১

bangladmin

ইসরায়েলে আবারও ক্ষমতায় নেতানিয়াহু

bangladmin

রাম মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

bangladmin

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

bangladmin

Leave a Comment