বাংলানিউজমেইল
জাতীয়

নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা দিবে ডিএমপি


নিজস্ব প্রতিবেদক :

জনগণের জানমাল রক্ষা এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কৌশল হাতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। পেট্রোলবোমার নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবে ডিএমপি।

সোমবার ঢাকার সবগুলো পেট্রোল পাম্পের মালিক এবং তাদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন এর সাথে এক বৈঠকে এই পুরস্কার ঘোষণা করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, লাইসেন্স ছাড়া শহরের যে কোন এলাকায় জ্বালানি তেল বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বেআইনিভাবে খুচরা তেল বিক্রি বন্ধেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সাধারণ মানুষের জানমাল রক্ষায় ২৪ ঘণ্টা গোয়েন্দাদের পাশাপাশি নগর পুলিশ কাজ করছে বলেও জানান ডিএনপি কমিশনার। কোন রাজনৈতিক দলের কর্মসূচিতে নগরবাসীকে উদ্বিগ্ন না হতেও পরামর্শ দেন হাবিবুর রহমান।

Related posts

অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

bangladmin

বিএনপি-জামায়াতের রাজনীতি হচ্ছে মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি : প্রধানমন্ত্রী

bangladmin

১০ জানুয়ারি দেশব্যাপী জোবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক

bangladmin

শিশু আয়ানের মৃত্যু: হাইকোর্টের রায় দেখে ব্যবস্থা নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

bangladmin

সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৫৬৬ জন

bangladmin

মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষকে ফেরত পাঠানোই একমাত্র সমাধান: পররাষ্ট্রমন্ত্রী

bangladmin

Leave a Comment