বাংলানিউজমেইল
জাতীয়

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : তিন দিনের সরকারি সফরে সৌদি আরব অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে মক্কায় পবিত্র মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করেছেন। প্রধানমন্ত্রী প্রথমে তাঁর ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে কা’বা শরীফের চারদিক ‘তাওয়াফ’ এবং ‘সাফা-মারওয়া’ সায়ী করেন।
শেখ হাসিনা পবিত্র মসজিদে নামাজ আদায় করেন।
এসময় তিনি বাংলাদেশ ও এর জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সফরসঙ্গী অন্যান্য সদস্যরাও ওমরাহ পালন করেন।
পরে প্রধানমন্ত্রী পবিত্র মসজিদ মসজিদুল হারামে জামায়াতে ফজরের নামাজ আদায় করেন।
এরআগে প্রধানমন্ত্রী বিমানযোগে মদিনা থেকে জেদ্দায় পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে মক্কায় যান। (বাসস)

Related posts

দরিদ্র বেশি বরিশালে, কম খুলনায়

bangladmin

গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতির আহ্বান প্রধানমন্ত্রীর

bangladmin

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

bangladmin

১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ

bangladmin

রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশের অনুমতি না দিতে আইজিপিকে চিঠি

bangladmin

আবর্জনা মুক্ত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

bangladmin

Leave a Comment