বাংলানিউজমেইল
জাতীয়

অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হলেন ১২ পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হওয়া কর্মকর্তারা হলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, এবিএম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ, খুলনা নৌ-পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও ডিএমপির উপ-কমিশনার আসমা সিদ্দিকা মিলি।

Related posts

বাংলাদেশ–ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা

bangladmin

ফিলিস্তিনে হত্যাযজ্ঞের নীরব দর্শকরা মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে

bangladmin

ডিবি পরিচয়ে গ্রেপ্তার করা হলে জানানোর অনুরোধ

bangladmin

২২ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

bangladmin

১৪ বছর পর সন্ধান মিলল ‘মোস্ট ওয়ান্টেড’ মেজর জিয়ার

bangladmin

চার জেলায় বইছে শৈত্যপ্রবাহ

bangladmin

Leave a Comment