বাংলানিউজমেইল
All Postজাতীয়

দ্বিতীয় দিনের অবরোধ চলছে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা অবরোধ বুধবার (১ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো চলছে।

গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের সড়ক, রেল ও নৌপথের অবরোধ চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।

রাজধানীতে সীমিত সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে। সতর্ক অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। এরমধ্যে রাজধানীর নর্দা কালা চাঁদপুর, কোকাকোলা, নতুন বাজার, বাঁশতলা ও বাড্ডা এলাকায় খুব একটা চোখে পড়েনি গণপরিবহন। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিসগামীদের। অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে দীর্ঘ সময় ধরে।

বুধবার সকাল থেকে জরুরি প্রয়োজন ছাড়া খুব একটা রাস্তায় বের হতে দেখা যায়নি সাধারণ মানুষকে। দূরপাল্লার বাসগুলোকে দেখা গেছে, বাসস্ট্যান্ডে অবস্থান করতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ট্রেন চলছে, তবে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে।

এর আগে, প্রথম দিনের অবরোধের শুরুতে কিছুটা চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সীমিত হতে থাকে যান চলাচল। ফলে ফাঁকা দেখে গেছে রাজধানী। দেশের অন্য জেলায়ও ছিল একই চিত্র। সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া বাইরে যাননি। দূরপাল্লার বাস কম ছেড়েছে। ট্রেন চলেছে, তবে যাত্রী কম ছিল। লঞ্চ ছেড়েছে। তাতেও যাত্রী কম ছিল।

Related posts

জঙ্গি হামলার শঙ্কায় সারা দেশে পুলিশের হাই অ্যালার্ট জারি

bangladmin

৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়নসহ ৭ দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা

bangladmin

ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই, গুপ্তহত্যা রোধে সজাগ গোয়েন্দারা : স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

bangladmin

ঢাকার অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার

bangladmin

সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

bangladmin

Leave a Comment