বাংলানিউজমেইল
All Postখেলাধুলা

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। ডিরেক্ট সাইনিংয়ে নিজেদের তৃতীয় বিদেশি হিসেবে দ্য ইউনিভার্স বসকে নিয়েছে বরিশালের দলটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবশেষ (২০১৯-২০) আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন গেইল। এবার তাকে দেখা যাবে ফরচুন বরিশালের জার্সি গায়ে। আগামী ২১ জানুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

ডিরেক্ট সাইনিংয়ে দেশি কোটায় সাকিব আল হাসান এবং বিদেশি কোটায় আফগানিস্তানের মুজিব উর রহমান ও শ্রীলঙ্কার দানুশকা গুনাথিলাকাকে নিয়েছিল বরিশাল। তৃতীয় বিদেশি হিসেবে তাদের কথা চলছিল আন্দ্রে রাসেলের সঙ্গে।

কিন্তু শেষপর্যন্ত রাসেলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়নি বরিশাল ফ্র্যাঞ্চাইজির। তাই রাসেলেরই স্বদেশি গেইলকে দলে নিয়েছে তারা। বরিশালের দলীয় সূত্রে জানা গেছে, বিপিএলের পুরো আসরেই খেলবেন গেইল।

Related posts

সাকিব-রাব্বির ব্যাটে প্রোটিয়াদের বিশাল লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

bangladmin

আড়াই বছর পর মুশফিকের ব্যাটে সেঞ্চুরি

bangladmin

আইসিসির সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় সাকিব

bangladmin

বিসিবিতে আলোচিত বোর্ড সভার উত্তাপ

bangladmin

সব দেশকে রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে: প্রধানমন্ত্রী

bangladmin

টি-টোয়েন্টি হারের ম্যাচে ও সাকিবের বিশ্বরেকর্ড

bangladmin

Leave a Comment