বাংলানিউজমেইল
All Postখেলাধুলা

লন্ডনে মুখোমুখি ইতালি-আর্জেন্টিনা

দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনাকে আন্তর্জাতিক শিরোপা জেতালেন লিওনেল মেসিরা। অপরদিকে টানা জয়ের রেকর্ড গড়ে উয়েফা ইউরোপ চ্যাম্পিয়নশিপ জিতেছে ইতালি।  

লাতিন আমেরিকা ও ইউরোপ চ্যাম্পিয়নদের মধ্যকার একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে আগেই জানানো হয়েছিল। এবার জানানো হয়েছে কোন দেশে ম্যাচটি অনুষ্ঠিত হবে তার নাম।

২০২২ সালের পহেলা জুন এ দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনে। বিষয়টি নিশ্চিত করে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে স্টেডিয়ামের নাম এখনও প্রকাশ করা হয়নি।   

এই বিষয়ে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন বলেন, ‘এটা অত্যন্ত গর্বের বিষয় যে আমরা পুনরায় মর্যাদাকর এই জাতীয় দলের ট্রফি শুরু করতে যাচ্ছি।

উয়েফা এবং কনমেবলের মধ্যে সহযোগিতার অনেক পুরনো ঐতিহ্য রয়েছে। দুই মহাদেশের ক্লাব পর্যায়ের সেরা দলগুলো ১৯৬০ সাল থেকে মুখোমুখি হয়ে আসছে। যেটা ২০০৫ সাল থেকে ফিফা ক্লাব বিশ্বকাপের সঙ্গে যুক্ত হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা আমেরিকা ও ইউরোর চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রে এমন কোনো সমঝোতা রক্ষা হয়নি।এক্ষেত্রে ফাইনালিসিমা হতে যাচ্ছে কনমেবল ও উয়েফার সহযোগিতার ক্ষেত্রে নতুন পদক্ষেপ। ’

Related posts

আইএলও-তে বাংলাদেশের বিরুদ্ধে চলমান অভিযোগ প্রত্যাহারের আহ্বান

bangladmin

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

bangladmin

বিশ্বকাপ ফুটবলের ট্রফি এখন বাংলাদেশে

bangladmin

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশের মেয়েরা

bangladmin

দ্বিতীয় দিনের অবরোধ চলছে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

bangladmin

প্রতিপক্ষের জালে হালি পূরণ করে লা লিগা শিরোপা জিতল রিয়াল

bangladmin

Leave a Comment