বাংলানিউজমেইল
বিনোদন

কারামুক্ত হলেন অভিনেতা সিদ্দিক

বিনোদন ডেস্ক :

প্রায় ১১ মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

অভিনেতা সিদ্দিক নিজেই জানান, তিনি গত ১৮ মার্চ কারাগার থেকে ছাড়া পান।

গত বছরের ২৯ এপ্রিল রাজধানীর বেইলি রোডে অভিনেতা সিদ্দিককে মারধরের পর আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে রমনা থানায় সোপর্দ করে কিছু মানুষ।

অভিনেতা সিদ্দিক বলেন, জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।

নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি প্রকাশ করিনি।

কারাজীবনের ব্যাপারে তিনি বলেন, কারাগারে থাকলেও সেখানে অযাচিত সময় নষ্ট করিনি।

নিয়মিত নামাজ পড়েছি, কুরআন অনুযায়ী চলার চেষ্টা করেছি। বেশ কয়েকটি নাটকের গল্প লিখেছি সেখানে বসে।
এসব নিয়ে মাস কয়েক পরই কাজ শুরু করব, ইনশাআল্লাহ।

 

 

Related posts

ঈদে মুক্তির তালিকায় ‘ডার্ক ওয়ার্ল্ড’

bangladmin

যুক্তরাষ্ট্রে এক টুকরো বাংলাদেশ মাতাবেন মৌসুমী

bangladmin

‘অশ্লীলতার’ অভিযোগ, সরিয়ে নেওয়া হলো নোরার গান

bangladmin

ইসলামী জীবনযাপনে প্রশংসা কুড়াচ্ছেন লুবাবা

bangladmin

অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস!

bangladmin

অভিনেত্রী ঊর্মিলাসহ তিন জনের সম্পদের হিসাব চাইবে দুদক

bangladmin