বাংলানিউজমেইল
জাতীয়

আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ছবি-ভিডিও চেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

গত জুলাই-আগস্ট গণ-আন্দোলনে ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণ-আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনার তথ্য-প্রমাণ ও ডিজিটাল অ্যাভিডেন্স সংগ্রহের লক্ষ্যে গত বছরের (২০২৪) ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন, ক্যামেরায় ধারণ করা স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার জন্য সবার প্রতি আহ্বান জানানো যাচ্ছে। একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে।

প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। আপলোডকৃত ফাইলগুলো আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখা যাবে।

আগামী ১১ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই ওয়েবসাইটে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে বলে জানানো হয়েছে।

 

 

Related posts

মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রধান উপদেষ্টার

bangladmin

হাজারীবাগে দুই কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে চালক নিহত

bangladmin

বুদ্ধিজীবী হত্যায়ও জাতিকে পঙ্গু করা যায়নি, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ বহুদূর এগিয়েছে : তথ্যমন্ত্রী

bangladmin

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার

bangladmin

রোজার আগে চিনির দাম বাড়ল কেজিতে ২০ টাকা

bangladmin

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৪৮৬ নিহত : যাত্রী কল্যাণ সমিতি

bangladmin

Leave a Comment