বাংলানিউজমেইল
খেলা

বিপিএল ফাইনাল: বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে চিটাগাং

স্পোর্টস ডেস্ক :

দেশের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে আজ ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে চিটাগাং কিংস।

জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগের বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। টানা দ্বিতীয়বারের মত এবারও শিরোপার লড়াইয়ে তামিম ইকবালের দল। ট্রফি ধরে রাখার মিশনে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে টসে জিতেছেন তামিম, চিটাগাংয়ের বিপক্ষে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিপিএলের গত আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়াস্নকে হারিয়ে শিরোপা জিতেছিল বরিশাল। সবমিলিয়ে সবশেষ চার মৌসুমে এবার নিয়ে তৃতীয়বারের মত ফাইনাল খেলছে দলটি।

এদিকে চিটাগাংয়ের জন্য প্রথম শিরোপা জয়ের সুযোগ এবার। এর আগে ২০১৩ সালে একবার ফাইনাল খেলেছিল বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি।

শিরোপা ধরে রাখার মিশনে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে বরিশাল। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী ও মোহাম্মদ আলী খেলবেন আজ। এদিকে চিটাগাং আজ মাঠে নেমেছে আলিস আল ইসলামকে ছাড়াই, তাঁর বদলে দলে আছেন নাইম ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ- তামিম ইকবাল (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলি।

চিটাগং কিংস একাদশ- খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হোসাইন তালাত, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাইম ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।

Related posts

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স, নারীদের মধ্যে সেরা সিভার

bangladmin

মালদ্বীপকে উড়িয়ে সবার আগে সেমিতে বাংলাদেশ

bangladmin

বিপিএল স্থগিত করল বিসিবি

bangladmin

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব

bangladmin

রোনালদোর ২ গোলেও হারল আল নাসর

bangladmin

বিশ্বকাপে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

bangladmin