বাংলানিউজমেইল
বিনোদন

গভীর রাতে নিজ বাড়িতে সাইফ আলী খানকে ছুরিকাঘাত

বিনোদন ডেস্ক :

গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুর্বৃত্তরা সাইফের বাড়ি ঢুকে পড়ে। ওই সময় দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে জখম হন অভিনেতা।

এ প্রসঙ্গে বান্দ্রা ডিভিশনের ডিসিপি বলেন, সাইফের বাড়িতে রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। এই মুহূর্তে আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন সাইফ।

লীলাবতী হাসপাতালের চিকিৎসক বলেন, সাইফ আলী খানকে ছুরিকাহত অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। অভিনেতার শরীরে ছয়টি আঘাত রয়েছে। যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি।

বিষয়টি নিয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, সাইফ লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একইসঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

বান্দ্রার সৎগুরু শরণ ভবনে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ। কড়া নিরাপত্তা থাকার পরেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা অবাক করেছে সবাইকে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

 

Related posts

ভাইরাল সেই নগ্ন দৃশ্য প্রসঙ্গে যা বললেন অভিনেত্রী

bangladmin

সাংবাদিক ভাইদের জীবনের নিরাপত্তা কে দিবে, প্রশ্ন তমা মির্জার

bangladmin

আবারও হাবিবের গানের মডেল স্ত্রী

bangladmin

শাকিব খানের ‘প্রিয়তমা’ এবার দেবের নায়িকা

bangladmin

বলিউডে ৫২৭ কোটি টাকার ডিভোর্স

bangladmin

ফারুকীর সিনেমা নিয়ে ছাড়পত্র রহস্য, কারণ জানে না কেউ

bangladmin