বাংলানিউজমেইল
খেলা

চেক ডিজঅনার : ক্রিকেটার সাকিবকে আদালতে হাজির হতে সমন জারি

স্পোর্টস ডেস্ক :

চেক ডিজঅনারের মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ চারজনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

আজ বুধবার আদালত সূত্র থেকে এ তথ্য জানা যায়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক মামলা আমলে নিয়ে ১৮ জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালতের তথ্য মতে, গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১৮ জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন সাকিব আল হাসান, অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

মামলা সূত্রে জানা যায়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি ১৫ লাখ।

Related posts

সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

bangladmin

হঠাৎ পদত্যাগ করলেন আইসিসির প্রধান নির্বাহী

bangladmin

সিরিজ বাঁচানোর ম্যাচে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

bangladmin

খোকসায় মাইক্রোবাস চাপায় ৪ শিশু নিহত

bangladmin

পিংকির রেকর্ড সেঞ্চুরিতে বাংলাদেশের বড় পুঁজি

bangladmin

৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের

bangladmin