বাংলানিউজমেইল
বিনোদন

‘পুষ্পা টু’ পর্দায় মুক্তি পাচ্ছে সময়ের আগেই!

বিনোদন ডেস্ক :

করোনা মহামারির পর মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সবচেয়ে সফল ছবি ‘পুষ্পা’। ২০২১-এ মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছিল। চলতি বছরের আগস্টে ‘পুষ্পা টু’-এর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে ডিসেম্বরে নেয়।

আগামী ৬ ডিসেম্বর ‘পুষ্পা টু’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আবারও হলো তারিখ পরিবর্তন।

পূর্ব নির্ধারিত তারিখের একদিন আগেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। সম্প্রতি ছবিটির প্রধান অভিনেতার সামাজিক মাধ্যমের একটি পোস্টে ছবিটির নতুন তারিখ ঘোষণা করা হয়।

সেই তারিখ ৫ ডিসেম্বর।

‘পুষ্পা- দ্য রাইজ’ ছবির সাফল্যের পরেই এর দ্বিতীয় ভাগ ‘পুষ্পা- দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শকরা। গত বছরের শেষের দিকে ছবির কাজে হাতও দিয়েছিলেন পরিচালক সুকুমার। ৪০ শতাংশ শ্যুটিং হয়ে যাওয়ার পর আচমকা বন্ধ হয়ে যায় কাজ।

পরিচালক ফের নতুন করে শ্যুটিং শুরু করেন। গতবারের বিপুল সাফল্যের পর এবার একেবারে নিখুঁতভাবে দর্শকের সামনে আনতে চাইছেন পুষ্পাকে। মাঝে অবশ্য দুটি পোস্টার ও একটি গান মুক্তি পেয়েছে। ছবির পোস্টারে আল্লুর রূপসজ্জা নিয়ে চর্চা হয়েছে বেশ। তেমনই রাশ্মিকার সঙ্গে আল্লুর গানও ইতোমধ্যেই জনপ্রিয়।

Related posts

স্বামীসহ বাংলাদেশে মধুমিতা সরকার

bangladmin

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত

bangladmin

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় চলছে হাসেমের প্রথম একক চিত্র প্রদর্শনী

bangladmin

বাবা হারালেন রুনা খান

bangladmin

পর্দায় ফিরছেন শাবনূর

bangladmin

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

bangladmin