বাংলানিউজমেইল
জাতীয়

বিশ্ব ইজতেমা ঘিরে সহিংসতার শঙ্কা নেই: র‍্যাব


নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব ইজতেমা ঘিরে সহিংসতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) খুরশিদ হোসেন।

বুধবার (৩১ জানুয়ারি) টঙ্গীর তুরাগ পাড়ের ইজতেমা এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি।

র‍্যাবের ডিজি জানান, মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। দুইটি সেক্টরে ভাগ করা হয়েছে ইজতেমা ময়দান। বিদেশি মেহমানদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, হেলিকপ্টার, নৌ ও মোটরসাইকেলে টহল দেয়া হবে। নিশ্চিত করা হয়েছে জরুরি চিকিৎসা ব্যবস্থা। এছাড়া ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি।

তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব (জুবায়েরপন্থী) শুরু হবে। গতকাল মঙ্গলবার থেকেই দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা দলে দলে ময়দানে আসতে শুরু করেছেন। চলছে শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ৯ ফেব্রুয়ারি।

Related posts

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

bangladmin

২২ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

bangladmin

সাভারের প্রেশারকুকার বোমাটি নিষ্ক্রিয় করেছে পুলিশ

bangladmin

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে: স্বাস্থ্যমন্ত্রী

bangladmin

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

bangladmin

অবরোধের প্রথম দিনে ঢাকায় ২ বাসে আগুন, গ্রেপ্তার ১৫৮

bangladmin

Leave a Comment