বাংলানিউজমেইল
বিনোদন

পর্দায় লেইস-ফিতাওয়ালা রতনের গল্প


বিনোদন ডেস্ক :

এমন চরিত্র অথবা হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্য এখন আর টিভি নাটকে মেলে না। যেমনটা তুলে আনছেন নির্মাতা এম এন ইউ রাজু। নিজের চিত্রনাট্যে নির্মাণ করেছেন ‘রেশমী চুড়ি’ নামের নাটক। যাতে উঠে আসবে একজন লেইস-ফিতাওয়ালার জীবনের গল্প।

এতে লেইস-ফিতাওয়ালার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। তার বিপরীতে তটিনী।

নাটকটি প্রসঙ্গে নাট্যকার ও নির্মাতা এম এন ইউ রাজু বলেন, ‘নব্বই দশকের পটভূমি ও পুরোপুরি গ্রামীণ আবহে নাটকটি নির্মাণ করেছি। আবহমান গ্রামবাংলায় একসময় লেইস-ফিতাওয়ালা দেখা যেতো অনেক। কিন্তু এখন সেই ঐতিহ্য বিলুপ্তপ্রায়। নতুন প্রজন্মের দর্শকদের সঙ্গে লেইস-ফিতাওয়ালা পেশা সম্পর্কে ধারণা দিতে পারে গল্পটি। একজোড়া তরুণ-তরুণীর মধ্যকার অনুভূতির মোড়কে একটি বার্তা আছে এই নাটকে।’

‘রেশমী চুড়ি’তে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা আক্তার মিঠু, ইশতিয়াক আহমেদ রুমেল। আবহ সংগীত করেছেন প্রত্যয় খান। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

Related posts

জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা বানাবে সংস্কৃতি মন্ত্রণালয়

bangladmin

সুখবর দিলেন মৌ খান

bangladmin

বুবলী-শাকিবের সন্তানের বয়স আড়াই বছর!, ঘোষণা দিবেন কবে?

bangladmin

টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার

bangladmin

অপেক্ষায় সময় কাটছে দীঘির

bangladmin

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

bangladmin