বাংলানিউজমেইল
বিশ্ব

আমি কখনো হাল ছাড়বো না: জাতিসংঘ মহাসচিব


আন্তর্জাতিক ডেস্ক

গাজায় আবারও যুদ্ধবিরতি ইস্যুতে হাল ছাড়বেন না বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রবিবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে গুতেরেস জানান, জাতিসংঘের শীর্ষ নির্বাহী হিসেবে এই ইস্যুতে কখনো হাল ছাড়বেন না তিনি।

বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘গাজায় মানবিক বিপর্যয় রোধ করতে সেখানে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি ঘোষণার জন্য আমি নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছিলাম। এটা খুবই দুঃখজনক যে নিরাপত্তা পরিষদ সেই অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে। তবে তাই বলে যে সেখানে যুদ্ধবিরতির আবেদন ফুরিয়ে গেছে— এমন ভাবার কোনো কারণ নেই। আমি কখনো হাল ছাড়বো না।’

দেড় মাসেরও বেশি সময় ধরে ব্যাপক মাত্রায় বিধ্বংসী যুদ্ধের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে গত ২৫ নভেম্বর গাজায় চার দিনের অস্থায়ী মানবিক বিরতি ঘোষণা করে হামাস ও ইসরায়েল। পরে তা আরও ৩ দিন বাড়ানো হয়। এই সাত দিনের যুদ্ধবিরতিতে নিজেদের হাতে থাকা জিম্মিদের মধ্যে ৯৪ জনকে মুক্তি দিয়েছে হামাস। তার বিনিময়ে বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে ১৫০ জনকে ছেড়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

শুক্রবার (৮ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে পরিষদের অন্যতম অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত। কিন্তু প্রস্তাবটির ওপর সদস্যরাষ্ট্রগুলোর ভোটপর্ব শেষে দেখা যায়, পরিষদের স্থায়ী-অস্থায়ী ১৫ সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩টি পক্ষে সমর্থন দিলেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সমর্থন দেয়নি।

উপরন্তু যুক্তরাষ্ট্রের আপত্তি বা ভেটোর কারণে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। জাতিসংঘের যুক্তরাষ্ট্র মিশনের কর্মকর্তা ও উপ রাষ্ট্রদূত রবার্ট উড এটিকে ‘বাস্তবতা বিবর্জিত’ উল্লেখ করেন। তিনি বলেন, এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি দেওয়া হলে সেটি সেখানে পরবর্তী যুদ্ধের বীজ বপন করবে। সূত্র: রয়টার্স

Related posts

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

bangladmin

চীনের ইউনানে ভূমিধস, চাপা পড়েছেন ৪৭ জন

bangladmin

রাফাহ শহরে ইসরায়েলি হামলা, নিহত ৩৭

bangladmin

গুজরাটে সেতু ছিঁড়ে নিহত বেড়ে ১৪১, এখনও চলছে উদ্ধারকাজ

bangladmin

ধর্ষণ ও মানহানি মামলায় ট্রাম্পকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

bangladmin

After a Tax Crackdown, Apple Found a New Shelter for Its Profits

bangladmin

Leave a Comment