বাংলানিউজমেইল
খেলা

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বিদের লড়াইয়ে রোববার টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

রাজনৈতিক পরিস্থির কারণে দ্বিপাক্ষিক কোনো সিরিজে একে অপরের বিপক্ষে তেমন খেলতে দেখা যায় না ভারত- পাকিস্তানকে। দুদলের সর্বশেষ দেখায় এবারের এশিয়া কাপে ভারতকে হারিয়েছে পাকিস্তান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও শেষ হাসি হেসেছে বাবর আজমের দল। তবে পরিসংখ্যান অবশ্য অন্য কথা বলছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তাতে ভারতের ৮ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মোটে ৩টি ম্যাচ। এছাড়া বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের দুর্ভাগ্য তো আছেই। গত ট-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্ব আসরে কখনোই ভারতে বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদিপ সিং।

পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।

Related posts

চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

bangladmin

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের, নেই লিটন

bangladmin

কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদের যোগদান

bangladmin

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

bangladmin

সাফ অনূর্ধ্ব-২০ : নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

bangladmin

৭ রানে ফাহিমের ৫ উইকেট, রেকর্ড গড়লেন নবী

bangladmin