বাংলানিউজমেইল
খেলা

টুর্নামেন্টের সব পুরস্কারই জিতল বাংলাদেশ

অতীতে নেপালের সঙ্গে ৮ বারের সাক্ষাতে ছয়বার হারে বাংলাদেশ। দুবার ড্র করার সুযোগ পায় লাল-সবুজের দলটি।

সোমবার নেপালকে তাদের ঘরের মাঠ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।

টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে সব পুরস্কার নিজেদের করে নেয় বাংলাদেশ। চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও জিতে নেয় বাংলাদেশ।

সেরা গোলকিপার নির্বাচিত হন রুপনা চাকমা। দুটি হ্যাটট্রিকসহ সর্বোচ্চ (৮ গোল করে) গোলদাতার পুরস্কার জিতে নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন।

টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বুটও জিতে নেন সাবিনা।

Related posts

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে

bangladmin

মোস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা

bangladmin

আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন ইংলিশ ক্রিকেটার

bangladmin

আঞ্চলিক ক্রিকেটেই নতুন প্রতিভা খুঁজছে বিসিবি: বুলবুল

bangladmin

আইসিসির সঙ্গে জরুরি বৈঠক: ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

bangladmin

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

bangladmin