বাংলানিউজমেইল
বিনোদন

চার ক্যাম্পাসে যাবে ‘হাওয়া’ টিম, আজ শুরু জাহাঙ্গীরনগর দিয়ে

‘হাওয়া’ সিনেমার

‘হাওয়া’ সিনেমার

আগামীকাল ২৪ জুলাই ‘হাওয়া’ যাবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে। বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শুরু হবে প্রচারণা অনুষ্ঠান। সেদিন যুক্ত হবেন গায়ক তানযীর তুহীন। এরপর ২৫ জুলাই বিকেল ৫টায় ‘হাওয়া’ টিম যাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় প্রচারণা শেষে হবে ২৬ জুলাই, নটর ডেম ইউনিভার্সিটি দিয়ে।

‘হাওয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, বাবলু বোস। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহসংগীত রা8শিদ শরীফ শোয়েব, গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

জলকেন্দ্রিক মিথ নিয়ে নির্মিত সিনেমা ‘হাওয়া’

জলকেন্দ্রিক মিথ নিয়ে নির্মিত সিনেমা ‘হাওয়া’
ছবি: সংগৃহীত

পানিকেন্দ্রিক মিথ নিয়ে নির্মিত সিনেমা ‘হাওয়া’। ২০১৯ সালে শুরু হয়েছিল ছবির শুটিং। গত ৭ জুন প্রকাশ পায় ছবির ট্রেলার। সমুদ্রের পানির সঙ্গে মিশে যাওয়া জেলেদের গভীর জলে মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির গল্প।

Related posts

নিজের অসতর্কতার কথা জানালেন উর্বশী

bangladmin

ডিপজলের নামে হত্যা মামলা

bangladmin

অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন

bangladmin

আমার মা বড় গোয়েন্দা: কোয়েল মল্লিক

bangladmin

অভিনেত্রী ঊর্মিলাসহ তিন জনের সম্পদের হিসাব চাইবে দুদক

bangladmin

৪৫ বছর বয়সেও নিজেকে যেভাবে ফিট রাখেন অভিনেত্রী সানি লিওন

bangladmin